ভর্তি তথ্য

ভর্তির প্রস্তুতি, নিয়মাবলী, পরীক্ষার কিতাব, কাগজপত্র, ফি ও যোগাযোগ — সব এক পৃষ্ঠায়

দরসে নেজামীতে ভর্তির প্রস্তুতি ও নিয়মাবলী

ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও যোগ্যতার মৌলিক নিয়মাবলী

  • নাহবেমীর থেকে শরহে বেকায়া পর্যন্ত প্রতি জামাতের মৌলিক কিতাবগুলোর উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  • ভর্তিচ্ছু জামাতের জন্য উপযোগী মৌলিক আরবি দক্ষতা যাচাই করা হবে। (সহায়ক কিতাব: صلات الأفعال، معجم الأفعال، كيف تكسب الطلاقة في التعبير)

  • ভর্তির পূর্বে কোর্সে অংশ নিলে অগ্রাধিকার প্রদান করা হবে।

  • হিদায়াতুন্নাহব থেকে উপরের জামাতে ভর্তির জন্য নাহু-সরফে দুর্বলতা না থাকা আবশ্যক।

দরসে নেজামী জামাতভিত্তিক পরীক্ষার কিতাব

প্রতি জামাতে ভর্তি পরীক্ষায় কোন কিতাব থেকে প্রশ্ন হবে

জামাত
মিশকাতজালালাইনহেদায়া ১হেদায়া ২
জালালাইনশরহুল বিকায়ানূরুল আনওয়ারআল মাকামাতুল হারিরিয়্যাহ
শরহুল বিকায়াকাফিয়া / শরহুল জামীমুখতাসারুল কুদূরীউসূলুশ শাশী
কাফিয়াহিদায়াতুন্নাহুইলমুস সীগাহনূরুল ইযাহ
হিদায়াতুন্নাহুনাহবেমীরইলমুস সরফআল ফিকহুল মুয্যাসসার
নাহবেমীরতিলাওয়াতুল কুরআনমীযানুস সরফএসো আরবি শিখি
মীযানতিলাওয়াতুল কুরআনউর্দুবাংলা
ইদাদীতিলাওয়াতুল কুরআনবাংলাহাতের লেখা

আদব বিভাগে ভর্তির প্রস্তুতি

লিখিত পরীক্ষার কিতাব ও পূর্বশর্তসমূহ

  • শাবান ও রমযানের যেকোনো একটি কোর্স সম্পন্ন করতে হবে।

  • মুতাকাদ্দিম ও মুতাওয়াসসিত আওয়ালে ভর্তির জন্য লিখিত পরীক্ষা: كيف تكسب الطلاقة في التعبير، المدخل إلى التحدث بالعربية، صلات الأفعال، معجم الأفعال، المختصر في أوزان الجمع

  • মুতাওয়াসিত সানী-এর জন্য লিখিত পরীক্ষা: صلات الأفعال، معجم الأفعال، المختصر في أوزان الجمع

  • লিখিত পরীক্ষার পাশাপাশি নাহু-সরফ এর ওপর পরীক্ষা নেওয়া হবে।

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র

ভর্তির সময় অবশ্যই সাথে আনতে হবে এমন কাগজপত্র

০১

পাসপোর্ট সাইজের ১ কপি ছবি।

০২

জন্ম নিবন্ধন / NID কার্ডের ফটোকপি।

০৩

পূর্বের মাদরাসার চারিত্রিক সনদপত্র।

০৪

তালিমী মুরব্বী ও অভিভাবকের মোবাইল নম্বর।

০৫

সর্বশেষ পরীক্ষার নম্বর শিট।

জরুরি জ্ঞাতব্য

ভর্তিচ্ছু তালিবুল ইলম ও অভিভাবকের জন্য বিশেষ নির্দেশনা

  • ভর্তিচ্ছু তালিবুল ইলমকে অবশ্যই ভদ্র ও মার্জিত হতে হবে।

  • অভিভাবক নিজে উপস্থিত থেকে ভর্তি নিশ্চিত করতে হবে।

  • পড়াশোনায় চাপ নেওয়ার মানসিকতা ও নতুন পরিবেশের সাথে মানিয়ে চলার যোগ্যতা থাকতে হবে।

  • নির্ধারিত প্রদেয়সমূহ যথাসময়ে অভিভাবকগণ নিজ দায়িত্বে পৌঁছে দেওয়া আবশ্যক।

ফি

ভর্তি, আবাসন ও খাবারের নির্ধারিত ফি

বিবরণহার
ভর্তি ফি (এককালীন)৫,০০০ টাকা
আবাসন ফি (মাসিক)১,৫০০ টাকা
সাধারণ খাবার (মাসিক)৩,০০০ টাকা
বিশেষ খাবার (শুধু রাতে)৩,৬০০ টাকা

যোগাযোগ

বিভাগভিত্তিক ভর্তি সংক্রান্ত যোগাযোগ নম্বর

লোকেশন

দরসে নিজামী ভবন

ম্যাপ

আদব বিভাগের ভবন

ম্যাপ

যাতায়াত

দেশের যেকোন স্থান হতে ঢাকা— মোহাম্মদপুর / বেড়িবাঁধ মোড় থেকে সিএনজি / বাস যোগে ওয়াশপুর টাওয়ার নেমে, পশ্চিম দিকের রাস্তায় ওয়াশপুর গার্ডেন সিটি ৫ নং রোড এর শেষ মাথায় আদব বিভাগ এর ভবন এবং একই পথে লাবনী পয়েন্ট নেমে মদিনা মসজিদ এর পাশে দরসে নেজামি ভবন।