প্রতিষ্ঠাতা পরিচালক
প্রতিষ্ঠাতা ও পরিচালক, জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রহ, ঢাকা

উস্তায শফিকুল ইসলাম এমদাদী রাহাত
প্রতিষ্ঠাতা পরিচালক
প্রতিষ্ঠাতা ও পরিচালক, জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রহ, ঢাকা
পরিচালকের পরিচিতি
নব্বইয়ের দশকে ঐতিহ্যবাহী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার অন্তর্গত মাইলোড়া নামক গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম। শিক্ষাজীবনের শুরুটা ছিল জেনারেল ধারার স্কুলশিক্ষায়। ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করে উত্তীর্ণ হন। পরবর্তীতে দ্বীনের প্রতি গভীর অনুরাগ ও ইসলামি জ্ঞানার্জনের আকাঙ্ক্ষা তাঁকে মাদরাসার পথে নিয়ে আসে। ইলমের পিপাসা নিবারণে ছুটে যান কিশোরগঞ্জের স্বনামধন্য ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান ‘আল-জামিয়াতুল ইমদাদিয়ায়’। অতপর দীর্ঘ সময় এর স্বচ্ছ প্রস্রবণে অবগাহন শেষে অত্যন্ত সুনামের সাথে সেখান থেকে তাকমিল সম্পন্ন করেন। আরবি ভাষা ও সাহিত্যের প্রতি ঝোঁকটা ছিল শুরু থেকেই। তাই তাকমিল সমাপ্তের পর আরবি ভাষা ও সাহিত্যের প্রতি বিশেষ আকর্ষণ তাঁকে ধাবিত করে গভীরতর সাহিত্যচর্চার দিকে। ঢাকায় এসে ভর্তি হন আরবি ভাষা ও সাহিত্যের জন্য সর্বজনস্বীকৃত ও সুপ্রসিদ্ধ প্রতিষ্ঠান ‘আল-মারকাযুল ইসলামি’ এর উচ্চতর আরবি ভাষা ও সাহিত্য বিভাগে। সেখানে তিনি তৎকালীন প্রখ্যাত আরবি সাহিত্যিক উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী (রহ.) এর বিশেষ সান্নিধ্য লাভে ধন্য হন। উস্তাযুত তা’বীর শায়খ শহীদুল্লাহ ফজলুল বারী (রহ.) এর এই সান্নিধ্য তাঁকে প্রবেশ করায় আরবি সাহিত্যের অনন্য দিগন্তে। এরপর আর কোনদিকে ঘুরে তাকাতে হয়নি তাঁকে। আরবি ভাষা ও সাহিত্যকেই নিজের সাধনাক্ষেত্র বানিয়ে নেন তিনি। শিক্ষাজীবন থেকেই তিনি বিশ্বাস করতেন, আরবি ভাষা কেবল একটি পাঠ্যবিষয় নয়; বরং কুরআন-সুন্নাহ ও ইসলামি জ্ঞানের বিস্তৃত ভাণ্ডারে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি। সেই উপলব্ধি থেকেই কর্মজীবনের শুরুতে পর পর দুটি প্রতিষ্ঠানে আরবি ভাষা ও সাহিত্য পাঠদান করেন। পরবর্তীতে আরবি ভাষার শিক্ষাকে আরও সহজ, গভীর ও কার্যকর করার লক্ষ্যে নিজস্ব উদ্যোগে একটি উচ্চতর আরবি ভাষা ও সাহিত্য বিভাগ বিশেষায়িত ইসলামি বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন। ধাপে ধাপে তাতে যুক্ত করেন দরসে নেজামি বিভাগ। তাঁর একান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার ফল স্বরুপ অল্পসময়ের ব্যবধানে প্রতিষ্ঠান সাড়া দেশের আলেম-তালিবে ইলম ও গুণীজনদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। তাঁর কর্মজীবনের সবচেয়ে বড় পরিচয়—তিনি একজন আদর্শ শিক্ষক ও শিক্ষার্থীবান্ধব ব্যক্তিত্বের ধারক। তাঁর দৈনন্দিন রুটিনে দিনের বড় একটি অংশ জুড়ে থাকে ছাত্রদের নিয়ে ব্যস্ততা। শিক্ষার্থীদের পড়াশোনা, দুর্বলতা, অগ্রগতি ও ব্যক্তিগত প্রয়োজন—সবকিছুর প্রতি তাঁর থাকে নিবিড় পর্যবেক্ষণ। তিনি শাসনে দৃঢ়, কিন্তু আচরণে স্নেহশীল। পড়াশোনার মানের ক্ষেত্রে আপসহীন, আবার শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও উদারতায় বড় আন্তরিক। তাঁর কাছে শিক্ষাদান কেবল শ্রেণিকক্ষের দায়িত্ব নয়; বরং একজন শিক্ষার্থীর সম্ভাবনাকে আবিষ্কার করে তাকে যোগ্য করে তোলার মহান আমানত। আরবি ভাষার খেদমতকে তিনি কেবল নিজ প্রতিষ্ঠানের গণ্ডিতে সীমাবদ্ধ রাখেননি। দেশের বিভিন্ন প্রান্তে আরবি ভাষার কর্মশালা, প্রশিক্ষণ ও কোর্সভিত্তিক কার্যক্রম পরিচালনার জন্য তিনি নিয়মিত ছুটে যান। তাঁর প্রত্যক্ষ পাঠদান ও প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী ও শিক্ষক পাচ্ছেন আরবি ভাষা শেখার দিশা। শিক্ষাদানের পাশাপাশি আরবি ভাষার শিক্ষার্থীদের জন্য তাঁর রচিত ও সম্পাদিত ছোট-বড় ত্রিশটিরও অধিক গ্রন্থ ইতোমধ্যে সাড়া দেশে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। সাবলীল উপস্থাপন, ধারাবাহিক পাঠপদ্ধতি, সহজ বিন্যাস ও বিষয়বস্তুর গভীরতা তাঁর রচনাগুলোর অন্যতম বৈশিষ্ট্য। এছাড়া আরো অনেক উপকারী পাণ্ডুলিপি প্রকাশের অপেক্ষায় প্রস্তুত রয়েছে। একজন পরিচালক হিসেবে ব্যস্ততা যতই বিস্তৃত হোক, এখনো তাঁর মূল ব্যস্ততা ছাত্রদের নিয়েই। একজন শিক্ষার্থী যেন আরবি ভাষাকে ভয় না পেয়ে ভালোবাসতে শেখে, ইলমের পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারে এবং ভবিষ্যতে যোগ্য আলেম ও দরদী দাঈ রুপে নিজেকে গড়ে তুলতে পারে—এই স্বপ্নই তাঁর দীর্ঘদিনের সাধনার কেন্দ্রবিন্দু। আরবি ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে গভীর নিষ্ঠা, ইলমে অহীর প্রতি বিশেষ অনুরাগ এবং শিক্ষার্থীদের প্রতি স্নেহময় দায়িত্ববোধ—এই তিনের সমন্বয়েই তিনি তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের পথে এগিয়ে চলেছেন নিরন্তর...
পরিচালকের কথা
বিশেষ বার্তা
জামিয়াতুল উস্তাযে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা...
