উচ্চতর আরবি ভাষা ও ইসলামি গবেষণা

উচ্চতর আরবি ভাষা ও ইসলামি গবেষণা

আমাদের সম্পর্কে জানুন
জ্ঞানের আলোয় আলোকিত প্রজন্ম

জ্ঞানের আলোয় আলোকিত প্রজন্ম

ভর্তি তথ্য
প্রকাশনা ও ত্রৈমাসিক ম্যাগাজিন

প্রকাশনা ও ত্রৈমাসিক ম্যাগাজিন

ম্যাগাজিন পড়ুন

জামিয়ার সংক্ষিপ্ত পরিচিতি

জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. : সময়ের এক উজ্জ্বল বিদ্যাপীঠ

২০১৭ সালে ঢাকার মোহাম্মদপুরস্থ ওয়াশপুরে, উস্তায শফিকুল ইসলাম ইমদাদী হাফিযাহুল্লাহর হাতে একটি স্বপ্নের বীজ বপিত হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই, অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টার লহর ডিঙিয়ে সেই বীজ থেকে বেরিয়ে আসে পুরো এক সুশোভিত কানন। যার নাম জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি.।

বিস্তারিত দেখুন
২০২৭
প্রতিষ্ঠাকাল
৩২০
শিক্ষার্থী
২৮
উস্তায
বিভাগ

প্রতিষ্ঠাতা পরিচালক

শফিকুল ইসলাম এমদাদী রাহাত

ইসলামি জ্ঞানচর্চার দীর্ঘ ঐতিহ্যে আরবি ভাষার অবস্থান অনন্য। কুরআন ও হাদিসের ভাষা হিসেবে আরবির গভীরতা ও সৌন্দর্য অনুধাবন করা একজন আলেমের জ্ঞানচর্চাকে করে সমৃদ্ধ ও সুদৃঢ়। আরবি সাহিত্যে পাণ্ডিত্য একজন আলেমের ভাষাজ্ঞানকে যেমন পরিশীলিত করে, তেমনই তার মাঝে গড়ে তোলে চিন্তা, প্রকাশ ও বিশ্লেষণের সক্ষমতা। এই উপলব্ধিকে সামনে রেখেই আমাদের শিক্ষাব্যবস্থায় আমরা আরবি ভাষা ও সাহিত্যের প্রতি সবসময় বিশেষ গুরুত্ব দিয়ে আসছি। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু পাঠ্যবই নির্ভর জ্ঞান অর্জন না করে, আরবি ভাষায় পড়তে, বুঝতে, লিখতে ও মনের ভাব সাবলীলভাবে প্রকাশ করতে সক্ষম হয়ে উঠুক। যাতে করে তারা ইসলামী জ্ঞানের মূল উৎসসমূহ থেকে উপকৃত হওয়ার পাশাপাশি, স্বীয় অর্জিত জ্ঞানকে প্রজ্ঞা ও দক্ষতার সাথে পৌঁছে দিতে পারে গোটা বিশ্বে। আমাদের প্রত্যাশা, এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাওয়া প্রতিটি শিক্ষার্থী হবে ইলমে সুদৃঢ়, আমলে সচেতন, আখলাকে সুন্দর এবং দায়িত্ব পালনে সুযোগ্য। সে যেন মসজিদ, মাদরাসা, শিক্ষা, দাওয়াহ, গবেষণা কিংবা সমাজের যে কোনো পরিসরে তার অর্জিত জ্ঞানকে কল্যাণের পথে কাজে লাগাতে পারে, এটাই আমাদের শিক্ষাদর্শের অন্যতম লক্ষ্য। ২০১৭ সনে মহান রবের অশেষ অনুগ্রহের উপর ভরসা করে, এক বৃহৎ স্বপ্ন ও উদ্দেশ্যকে সামনে রেখে ‘জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রহ. ঢাকা’ নামক এই ইলমি কাননের প্রথম বীজটি বপন করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অফুরন্ত শুকরিয়া—অল্প সময়ের ব্যবধানে তিনি সারাদেশ জুড়ে এই প্রতিষ্ঠানকে দিয়েছেন সুনাম ও সুখ্যাতির সম্মান। প্রতিষ্ঠার পর থেকে এখনও পর্যন্ত ভাড়া ভবনেই, নানা টানাপোড়েনকে সম্বল করে আমাদের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। সামনে এই সীমিত পরিসরকে অতিক্রম করে একটি সমৃদ্ধ ও স্থায়ী শিক্ষাঙ্গন গড়ে তোলার স্বপ্ন নিয়েই আমাদের পথচলা অব্যাহত রয়েছে। আল্লাহ তাআলা এই প্রচেষ্টাকে কবুল করুন, শিক্ষার্থীদের ইলমে নাফে’ দান করুন এবং তাদেরকে দ্বীন ও মানুষের কল্যাণে নিবেদিত ও যোগ্য ব্যক্তিত্ব হিসেবে কবুল করুন। আমীন।
বিস্তারিত
শফিকুল ইসলাম এমদাদী রাহাত

জামিয়ার ডায়েরি

মিনি কিতাব মেলা
২ ফেব্রুয়ারি, ২০২৬

মিনি কিতাব মেলা

প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক দিনের মিনি কিতাব মেলার আয়োজন করা হয়েছিল। মেলায় আরবি সাহিত্য, নাহু-সরফ, তাফসির ও হাদিস বিষয়ক বহু মূল্যবান কিতাব সুলভ মূল্যে শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য রাখা হয়েছিল। শিক্ষার্থীরা বইগুলো সংগ্রহ করে উস্তাযদের নিকট থেকে মূল্যবান পরামর্শ লাভ করে। এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে কিতাব পড়ার আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বিস্তারিত পড়ুন
হিফজ বিভাগের উদ্বোধন
১৫ জানুয়ারি, ২০২৬

হিফজ বিভাগের উদ্বোধন

আজ জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রহ., ঢাকা-এ হিফজ বিভাগ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। নতুন এই বিভাগে শিক্ষার্থীরা নাজেরা থেকে হিফজ পর্যন্ত ধাপে ধাপে তালিম লাভের সুযোগ পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গুরুজন, উস্তাযদের এবং শিক্ষার্থীদের আন্তরিক উপস্থিতিতে দোয়া ও মোনাজাত করা হয়। আমরা আশা করছি এই বিভাগ থেকে অনেক হাফেজে কুরআন তৈরি হবে যারা দেশ ও জাতির মধ্যমণি হয়ে সমাজ সংস্কারে ভূমিকা রাখবে।বিস্তারিত পড়ুন

নোটিশ বোর্ড

বিভাগসমূহ

মাদানী নেসাব প্রথম বর্ষ

কুরআন মাজীদের সহীহ তিলাওয়াত, তাজবীদ, আকীদা ও ফিকহের ভিত্তিগত জ্ঞানের সাথে আরবি ভাষা শিক্ষার বুনিয়াদ গড়ে তোলার মৌলিক ধাপ।

বিস্তারিত দেখুন

দরসে নিজামী বিভাগ

কুরআন হিফজ, নাযিরা ও শুদ্ধতার সাথে আবৃত্তির পাশাপাশি প্রাতিষ্ঠানিক জামাতব্যবস্থায় দরসে নিজামী পাঠক্রম সম্পন্নের সুসংগঠিত পদ্ধতি।

বিস্তারিত দেখুন

সাধারণ আরবি বিভাগ

"শিক্ষার্থীদের আরবি ব্যাকরণ (নাহু-ছরফ), শব্দভাণ্ডার এবং দৈনন্দিন কথোপকথনে দক্ষ করে তোলা, যাতে তারা পবিত্র কুরআন, হাদিস এবং প্রাচীন ও আধুনিক ইসলামি সাহিত্য সরাসরি বুঝতে ও চর্চা করতে সক্ষম হয়।"

বিস্তারিত দেখুন

উচ্চতর আরবি বিভাগ

মুসতাওয়াভিত্তিক পাঠক্রমে নাহু-সরফ, বালাগা, আরবি সাহিত্য ও ক্লাসিক্যাল গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে বিশুদ্ধ আরবি ভাষা আয়ত্তের পূর্ণ সুযোগ।

বিস্তারিত দেখুন

প্রকাশনা

সাধারণ জিজ্ঞাসা

লোকেশন

দরসে নিজামী ভবন

ম্যাপ

আদব বিভাগের ভবন

ম্যাপ

যাতায়াত

দেশের যেকোন স্থান হতে ঢাকা— মোহাম্মদপুর / বেড়িবাঁধ মোড় থেকে সিএনজি / বাস যোগে ওয়াশপুর টাওয়ার নেমে, পশ্চিম দিকের রাস্তায় ওয়াশপুর গার্ডেন সিটি ৫ নং রোড এর শেষ মাথায় আদব বিভাগ এর ভবন এবং একই পথে লাবনী পয়েন্ট নেমে মদিনা মসজিদ এর পাশে দরসে নেজামি ভবন।

যোগাযোগ