আমাদের বিভাগসমূহ

মাদানী নেসাব, দরসে নিজামী ও উচ্চতর আরবি — তিনটি বিভাগে দীনি শিক্ষার মানসম্মত পাঠক্রম

মাদানি নেসাব প্রথম বর্ষ

উদ্দেশ্য

* আরবি প্রথম বর্ষে এক বছরেই ছাত্রদেরকে আরবি বলতে, পড়তে ও লিখতে সক্ষম করে গড়ে তোলা আমাদের প্রতিজ্ঞা বলা চলে। * এ প্রতিজ্ঞা পূরণের লক্ষ্যে “এসো আরবি শিখি” এর তিন খণ্ড এবং “আত-তামরিনুল কিতাবি” পুরোটা শেষ করার সাথে সাথে, “সিলসিলাতু ত্বারেক” সহ “ক্বাসাসুন নাবিয়্যীন” এর তৃতীয় খণ্ড পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে দরসেই পড়িয়ে শেষ করা হয়। * এছাড়াও আরবিতে বাক্য গঠন ও আরবি মুকালামার জন্য থাকে বিশেষ দরস ও ধারাবাহিক অনুশীলন। * মিযান, মুনশাইব সম্পূর্ণ করার সাথে সাথে সকল সহিহ সীগাহ ধরতে, বলতে, বুঝতে ও অর্থ করতে পারদর্শী করে তোলা হয়। * পাশাপাশি দক্ষ জেনারেল শিক্ষকের তত্ত্বাবধানে প্রাথমিক স্তরের বাংলা, গণিত ও ইংরেজি খুব ভালোভাবে আয়ত্ত করানো হয়। * উস্তাযদের সার্বক্ষণিক নেগরানি ও সরাসরি তত্ত্বাবধান।

মানহাজ

  • এসো আরবি শিখি তিন খণ্ড সম্পূর্ণ।
  • আত-তামরিনুল কিতাবি সম্পূর্ণ।
  • সিলসিলাতু ত্বারেক সম্পূর্ণ।
  • ক্বাসাসুন নাবিয়্যীন প্রথম তিন খণ্ড সম্পূর্ণ।
  • আরবি শব্দভাণ্ডার সমৃদ্ধিকরণ।
  • আরবি বাক্য গঠন প্রশিক্ষণ ও অনুশীলন।
  • আরবি লেখা ও মুকালামা চর্চা।
  • মিযান, মুনশাইব সম্পূর্ণ এবং সকল সহিহ সীগাহর উপর পারদর্শিতা অর্জন।
  • বাধ্যতামূলকভাবে নিয়মিত কুরআন তিলাওয়াত নিশ্চিতকরণ।
  • আমল, আখলাক, ইসলামি শিষ্টাচার ও নৈতিকতার পাঠদান।

দরসে নিজামি বিভাগ

উদ্দেশ্য

* প্রতি জামাতের মৌলিক কিতাবগুলোর উপর সর্বোচ্চ গুরুত্বারোপ। * মৌলিক ইস্তিদাদ গঠনের ক্ষেত্রে আপোষহীন অবস্থান। * দরসে নেজামির সকল স্তরে আরবি ভাষার উপর বিশেষ গুরুত্ব প্রদান। * দায়িত্বশীল ও বিশেষায়িত উস্তাযদের তত্ত্বাবধানে প্রতি জামাতে আরবি চর্চার জন্য আলাদা ও স্বতন্ত্র সিলেবাস। * নাহবেমীর থেকে মিশকাত পর্যন্ত জামাতগুলোতে বেফাকের সাথে সমন্বিত সিলেবাস। * নাহবেমীর, শরহে বেকায়া ও মিশকাত জামাতে বেফাক আয়োজিত কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ। * প্রতিটি মৌলিক কিতাবের সাথে কমপক্ষে একটি মানসম্মত আরবি শরাহ এর নিয়মতান্ত্রিক মুতালাআ নিশ্চিতকরণ। * নাহবেমীর জামাতের পর থেকে মৌলিক আরবি ভাষা ও নাহব-সরফে দুর্বলতা না থাকা। * উপরের স্তরের ফন্নি কিতাবগুলোর ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ উস্তায দ্বারা পাঠদান নিশ্চিত করা। * পরিকল্পিত ও যুগোপযোগী সিলেবাসের আলোকে পাঠদান। * আরবি ও বাংলা লেখালেখির ধারাবাহিক চর্চা নিশ্চিত করার লক্ষ্যে, নিয়মতান্ত্রিকভাবে উভয় ভাষায় ম্যাগাজিন প্রকাশ। * কাফিয়া ও শরহে জামি একসাথে। * আরবি শ্রবণ দক্ষতা ও মুকালামার বিশেষ অনুশীলন। * বাধ্যতামূলকভাবে নিয়মিত কুরআন তিলাওয়াত নিশ্চিতকরণ। * আমল, আখলাক, উন্নত চিন্তা, ইসলামি শিষ্টাচার ও নৈতিকতার পাঠদান। * উস্তাযদের সার্বক্ষণিক নেগরানি ও সরাসরি তত্ত্বাবধান।

জামাতসমূহ

  • নাহবেমীর
  • হিদায়াতুন্নাহু
  • কাফিয়া
  • শরহে বেকায়া
  • জালালাইন
  • মিশকাত

উচ্চতর আরবি বিভাগ

উদ্দেশ্য

* এই বিভাগটি দুটি শাখায় বিভক্ত। যথা: আল-মুসতাওয়া আল-মুতাকাদ্দিম ও আল-মুসতাওয়া আল-মুতাওয়াসসিত। * নাহব ও সরফে দুর্বল কোনো ছাত্র এই বিভাগের জন্য উপযুক্ত নয়। * যারা বাস্তবিক অর্থেই আরবি ভাষা ও সাহিত্য চর্চা শিখতে চায়, তাদেরকে এই বিভাগে স্বাগতম। * আল-মুসতাওয়া আল-মুতাকাদ্দিমে শুধুমাত্র মুমতাজ পর্যায়ের ফারেগীনদের ভর্তি নেওয়া হয়। * আরবি ভাষা ও সাহিত্যকে যারা অনেক বেশি গভীর থেকে উপলব্ধি করতে চায়, তাদের জন্যই আল-মুসতাওয়া আল-মুতাকাদ্দিম। * আল-মুসতাওয়া আল-মুতাওয়াসসিতে মুমতাজ ও জায়্যিদ জিদ্দান পর্যায়ের ফারেগীনদের ভর্তি নেওয়া হয়। * সাবলীল আরবিতে নিজের মনের ভাব বলে ও লিখে প্রকাশ করার যোগ্যতা অর্জন, উচ্চতর আরবি বিভাগের একটি সাধারণ বৈশিষ্ট্য। * আধুনিক আরবি চর্চা ও মিডিয়া আরবির সাথে সম্পর্ক গড়ে তোলা, উচ্চতর আরবি বিভাগের অন্যতম অর্জন। * আরবি মুকালামা, শ্রবণ দক্ষতা ও লেখালেখি চর্চার পাশাপাশি, উচ্চ স্তরের ইলমি কিতাবসমূহ জড়তা বিহীন মুতালাআ করার যোগ্যতা তৈরি করা, উচ্চতর আরবি বিভাগের বিশেষ লক্ষ্য। * উস্তাযদের সার্বক্ষণিক নেগরানি ও সরাসরি তত্ত্বাবধান।

মুসতাওয়া

  • আল-মুসতাওয়া আল-মুতাকাদ্দিম
  • আল-মুসতাওয়া আল-মুতাওয়াসসিত

সাধারণ আরবি বিভাগ

উদ্দেশ্য

* নাহব, সরফ ও আরবি ইবারত পাঠে দুর্বল ছাত্রদের জন্য এই বিভাগের আয়োজন। * দাওরা ফারেগীন মধ্যম পর্যায়ের ও গাইরে ফারেগীন ছাত্ররা এই বিভাগে ভর্তি হতে পারবে। * প্রাথমিকভাবে দুটি শাখায় বিভক্ত হলেও, দুর্বলতার স্তর অনুযায়ী এ বিভাগের উভয় শাখায় গ্রুপভিত্তিক ফলপ্রসূ মেহনত করানো হয়। * এই বিভাগের মূল উদ্দেশ্য নাহব ও সফের দুর্বলতা দূর করে, আরবি ইবারত পাঠ ও কিতাবি যোগ্যতা গড়ে তোলা। * পাশাপাশি নিত্য প্রয়োজনীয় মুকালামা ও প্রাথমিক স্তরের লেখালেখির দক্ষতা অর্জতি হয়। * যারা কিছুটা দুর্বল, কিন্তু বাস্তবিক অর্থেই কঠোর পরিশ্রম ও মেহনত করতে আগ্রহী, তাদেরকে এ বিভাগে স্বাগতম। * নিচের দিকে অবহেলার দরুন হতাশাগ্রস্ত ছাত্রদের জন্য, এই মেহনত হয়ে উঠতে তার সামনের জীবনের পথচলার পাথেয়। * উস্তাযদের সার্বক্ষণিক নেগরানি ও সরাসরি তত্ত্বাবধান।

মুসতাওয়া

  • আল-মুসতাওয়া আল-ইদাদী (ক)
  • আল-মুসতাওয়া আল-ইদাদী (খ)