জামিয়ার ডায়েরি

জামিয়ার নিয়মিত কার্যক্রম, উল্লেখযোগ্য মুহূর্ত ও আয়োজনের দিনলিপি

মিনি কিতাব মেলা
২ ফেব্রুয়ারি, ২০২৬

মিনি কিতাব মেলা

প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক দিনের মিনি কিতাব মেলার আয়োজন করা হয়েছিল। মেলায় আরবি সাহিত্য, নাহু-সরফ, তাফসির ও হাদিস বিষয়ক বহু মূল্যবান কিতাব সুলভ মূল্যে শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য রাখা হয়েছিল। শিক্ষার্থীরা বইগুলো সংগ্রহ করে উস্তাযদের নিকট থেকে মূল্যবান পরামর্শ লাভ করে। এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে কিতাব পড়ার আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিস্তারিত পড়ুন
হিফজ বিভাগের উদ্বোধন
১৫ জানুয়ারি, ২০২৬

হিফজ বিভাগের উদ্বোধন

আজ জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রহ., ঢাকা-এ হিফজ বিভাগ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। নতুন এই বিভাগে শিক্ষার্থীরা নাজেরা থেকে হিফজ পর্যন্ত ধাপে ধাপে তালিম লাভের সুযোগ পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গুরুজন, উস্তাযদের এবং শিক্ষার্থীদের আন্তরিক উপস্থিতিতে দোয়া ও মোনাজাত করা হয়। আমরা আশা করছি এই বিভাগ থেকে অনেক হাফেজে কুরআন তৈরি হবে যারা দেশ ও জাতির মধ্যমণি হয়ে সমাজ সংস্কারে ভূমিকা রাখবে।

বিস্তারিত পড়ুন
সর্বশেষ এন্ট্রি হতে নতুন করে দেখুন