

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আরবি ভাষাবিদ অধ্যাপক ড. আব্দুর রউফ যুহদী মুসতাফার মাদরাসা পরিদর্শন ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুহাযারা প্রদান
আলহামদুলিল্লাহ! গতকাল শনিবার (০৭ নভেম্বর ২০২৬) জর্ডান থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ও আরবি ভাষা বিশেষজ্ঞ অধ্যাপক ড. আব্দুর রউফ যুহদী মুসতাফা আমাদের মাদরাসা সফর করেন।
এ উপলক্ষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ও প্রাণবন্ত মুহাযারা প্রদান করেন। এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরবি ভাষার গুরুত্ব, ভাষাগত দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা এবং ‘আত-তানালু আল-আরাবি’ (আরবি ভাষায় দক্ষতা) সার্টিফিকেশন প্রকল্প সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা তুলে ধরেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. আব্দুর রউফ যুহদী মুসতাফা জর্ডানের মিডল ইস্ট ইউনিভার্সিটির সাবেক সহকারী ভাইস চ্যান্সেলর, নরওয়ের আসোলা ইনস্টিটিউটের সার্টিফায়েড আন্তর্জাতিক প্রশিক্ষক এবং ইউরোপিয়ান ভাষা পরীক্ষক সমিতি (ALTE)-এর সম্মানিত সদস্য। তাঁর মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদের সান্নিধ্য ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।
আমরা তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ তাআলা তাঁর সফর ও জ্ঞানগর্ভ আলোচনা কবুল করুন এবং শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর তাওফিক দান করুন। আমিন।
তারিখ:
০৭ নভেম্বর ২০২৬ ঈসায়ী
২৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরী
